Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,১০১

প্রায় ২ মিনিট · ১৭২ শব্দ

আবূর-রবী যাহরানী, কুতায়বা ইবনু সাঈদ ও আবূ কামিল জাহদারী হাম্মাদ (রহঃ) থেকে, তিনি আয়্যুব থেকে, তিনি নাফি’ থেকে এবং তিনি ইবনু উমর (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মক্কায়) এলেন এবং কাবার চত্বরে অবতরণ করলেন। অতঃপর উসমান ইবনু তালহা (রাঃ) কে ডেকে পাঠালেন। তিনি চাবি নিয়ে এলেন এবং (কাবার) দরজা খুললেন। রাবী বলেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল, উসামা ইবনু যায়দ ও উসমান ইবনু তালহা (রাঃ) ভিতরে প্রবেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা (ভিতর থেকে) বন্ধ করার নির্দেশ দিলেন, অতএব তা বন্ধ করে দেয়া হলো। তারা কিছু সময় ভিতরে অবস্থান করলেন। অতঃপর দরজা খোলা হল। আবদুল্লাহ (রাঃ) বলেন, আমি বাইরে সকলের আগে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মিলিত হলাম এবং বিলাল তাঁর পেছনে ছিলেন। আমি বিলালকে বললাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাবার অভ্যন্তরে সালাত আদায় করেছেন? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, কোন জায়গায়? বিলাল (রাঃ) বললেন, তাঁর সামনের দুই থামের মাঝখানে। ইবনু উমর (রাঃ) বলেন, তিনি কত রাক’আত সালাত আদায় করেছেন, বিলালের নিকট তা জিজ্ঞাসা করতে আমি ভুলে গেছি।

ছবি বানান