Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,১৫৬

প্রায় ১ মিনিট · ৯৯ শব্দ

মুহাম্মাদ ইবনু বাক্কার (রহঃ) ... মুসা ইবন উকবা (রহঃ) সালিম ইবনু আবদুল্লাহ ইবনু উমর (রহঃ) থেকে এবং তিনি তার পিতার সুত্রে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যূল-হুলায়ফার উপত্যকার কেন্দ্রস্থলে অবস্থানকালে রাতের বিশেষ প্রহরে তাঁর নিকট (কোন ফেরেশতা) আবির্ভুত হয় এবং বলা হয়ঃ আপনি বরকতপূর্ণ কংকরময় স্থানে (অবস্থান করছেন)। মূসা ইবনু উকবা (রহঃ) বলেন, সালিম (রহঃ) আমাদের সাথে সফরকালে মসজিদের নিকট তাঁর উট বসাতেন। যেখানে আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) নিজের উট বসাতেন এবং এই স্থানকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবতরণ (অবস্থান) স্থল মনে করতেন। স্থানটি উপত্যকার কেন্দ্রস্থলে নির্মিত মসজিদের নিম্নদেশের সমতলে মসজিদ ও কিবলার মাঝখানে অবস্থিত।

ছবি বানান