Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,১৫৭

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

তিনি বলেন, বিদায় হজ্জের পূর্ববতী (বছরের) যে হজ্জে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর সিদ্দীক (রাঃ) কে আমীর নিয়োগ করেছিলেন, সেই হজ্জের সময় তিনি (আবূ বকর) আমাকে সহ একদল লোককে কুরবানীর দিন জনগণের মধ্যে নিন্নোক্ত ঘোষণা দেওয়ার জন্য পাঠালেনঃ “এ বছরের পর মুশরিকরা আর হাজ্জ (হজ্জ) করতে পারবে না এবং উলঙ্গ অবস্থায় আল্লাহর ঘর তাওয়াফ করবে না।” ইবনু শিহাব বলেন, আবূ হুরায়রা (রাঃ) এর এই হাদীস অনুযায়ী হুমায়দ ইবনু আবদুর রহমান বলতেন- 'মহান হজ্জের দিন হচ্ছে এই কুরবানীর দিন।

ছবি বানান