মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,১৫৮
তিনি বলেন, আয়িশা (রাঃ) বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আরাফাত দিবসের তুলনায় এমন কোন দিন নাই- যে দিন আল্লাহ তাআলা সর্বাধিক সংখ্যক লোককে দোযখের আগুন থেকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলা নিকটবর্তী হন অতঃপর বান্দাদের সম্পর্কে ফিরিশতাদের সামনে গৌরব প্রকাশ করেন এবং বলেনঃ তারা কি উদ্দেশ্যে সমবেত হয়েছে (বা তারা কি চায়)?