মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,১৯৮
আলী ইবনু হুজর সা’দী (রহঃ) ... আমাশ (রহঃ) থেকে এই সুত্রে অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এতে উল্লেখ আছে যে ব্যক্তি কোন মুসলিমের সাথে (নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়ার পর) বিশ্বাসঘাতকতা করে তার উপর আল্লাহ, তাঁর ফিরিশতাদের ও সমগ্র মানব জাতির লানত। কিয়ামতের দিন তার ফরয বা নফল কোন ইবাদতই কবুল করা হবে না। তাদের (আলী ও ওয়াকী) উভয়ের বর্ণনায় 'যে ব্যক্তি নিজ পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবী করে' কথাটুকুর এবং ওয়াকীর বর্ণনায় 'কিয়ামতের দিন' কথাটুকুর উল্লেখ নাই।