মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৪৯৮
তিনি বলেন, সাওদা বিনত যাম’আ (রাঃ) এর চেয়ে অধিক পছন্দনীয়া কোন নারীকে আমি দেখি নি যার ’খোলসে’ আমি আমার অবস্থান পছন্দ করব- এমন এক নারী যার মাঝে ছিল (ব্যক্তিত্ব সুলভ) তেজস্বীতা। আয়িশা (রাঃ) বলেন, বৃদ্ধা হয়ে গেলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তাঁর প্রাপ্য (পালার) দিনটি আয়িশা (রাঃ) কে হিবা করে দিলেন। তিনি বললেন, ইয়া রাসুলাল্লাহ! আপনার কাছে আমার পালার দিনটি আয়িশার জন্য দিয়ে দিলাম। ফলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দু’দিন পালা বন্টন করতেন, তার নিজের (এক) দিন এবং সাওদা (রাঃ) এর (এক) দিন।