মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৪৯৯
আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ), আমরুন নাকিদ, মুজাহিদ ইবনু মূসা সকলে হিশাম (রহঃ) সুত্রে পূর্বোক্ত সনদে রিওয়ায়াত করেন যে, সাওদা (রাঃ) যখন বৃদ্ধ হয়ে গেলেন (পূর্বোক্ত যুহায়র সনদের উর্ধতন রাবী) জারীর (রহঃ) এর হাদীসের অনুরূপ। তবে (মুজাহিদ সনদের উর্ধতন রাবী) শাকীক (রহঃ) তাঁর হাদীসে অধিক বলেছেন যে, আয়িশা (রাঃ) বলেছেন, তিনি (সাওদা (রাঃ)) ছিল প্রথম নারী, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরে বিয়ে করেছিলেন।