মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৫২৭
আবূ বকর ইবনু আবূ শায়বা, যুহায়র ইবনু হারব ও ইবনু নুমায়র (রহঃ) ... সালিম (রহঃ) সুত্রে ইবনু উমর (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি নিজের স্ত্রীকে তার হায়িযা অবস্থায় তালাক দিলেন। তখন উমর (রাঃ) বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকাশে উল্লেখ করলেন। তিনি বললেন, তাকে আদেশ কর যেন সে তাকে রাজ’আত করে নেয়। পরে যেন তাকে তুহর (পবিত্র) অবস্থায় কিংবা গর্ভাবস্থায় (অবস্থা সম্পর্কে নিশ্চিত হয়ে) তালাক দেয়।