Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৫২৮

প্রায় ১ মিনিট · ৭৪ শব্দ

আহমাদ ইবনু উসমান ইবনু হাকীম আওদী (রহঃ) ... আবদুল্লাহ ইবনু দ্বীনার (রহঃ) সুত্রে ইবনু উমর (রাঃ) সম্পর্কে বর্ণনা করেন যে, তিনি নিজের স্ত্রীকে যখন সে হায়িয অবস্থায় ছিল, তালাক দিলেন। তখন উমর (রাঃ) এ বিষয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, তাকে হুকুম কর যেন সে তাকে (স্ত্রীকে) রাজ’আত করে নেয়। তারপর যখন আর একটি হায়য দেখা দিবে তারপর আবার পবিত্র হবে, তখন তাকে তালাক দিবে কিংবা (স্ত্রীরূপে) রেখে দিবে।

ছবি বানান