মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৫৩২
তিনি বলেন, আমি ইবনু উমর (রাঃ) কে বললামঃ এক ব্যক্তি তার স্ত্রীর হায়িয অবস্থায় তাকে তালাক দিল। তিনি বললেন, তুমি আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) কে জান কি সে তাঁর স্ত্রীকে হায়িয অবস্থায় তালাক দিয়েছিল? তখন উমর (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলে তিনি তাকে হুকুম করলেন যে, সে (ইবনু উমর) তাকে (স্ত্রী) রাজ’আত করে নিবে। এরপর তার ইদ্দতের (নিশ্চয়তাযুক্ত সময়ের) প্রতীক্ষায় থাকবে। ইউনূস (রহঃ) বলেন, তখন আমি তাকে (ইবনু উমরকে) বললাম, কোন পুরুষ যখন তার স্ত্রীকে হায়িয অবস্থায় তালাক দিবে তখন ঐ তালাকটি হিসাবে গণনা করা হবে কি? তিনি বললেনঃ তবে আর কি? যদি নাকি সে অক্ষম হয় গিয়ে থাকে কিংবা বোকামী করে থাকে (তাহলে কি তার একাজের পরিণতি দেখা দিবে না)?