Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৫৩৩

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

তিনি বলেনঃ আমি আমার স্ত্রীকে তালাক দিলাম- তখন সে হায়িয অবস্থায় ছিল। তখন উমর (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়ে তাঁর কাছে বিষয়টি উল্লেখ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সে যেন তাকে রাজ’আত করে নেয়। পরে যখন সে (হায়িয হতে) পবিত্র হবে তখন ইচ্ছা করলে তাকে তালাক দিরে। ইউনুস (রহঃ) বলেন, আমি ইবনু উমর (রাঃ) কে বললাম, সে (তালাক) টি কি হিসাব করা হবে? তিনি বললেন, কোন বিষয় তাকে বাধা দিবে- বলত যদি সে অপারগ হয়ে থাকে এবং আহাম্মুকি করে থাকে (তবে কি তা গণ্য করা হবে না)?

ছবি বানান