মুসলিম শরীফ - হাদীস নং ৩,৫৭৮
তিনি বলেন, আমি ফাতিমা বিনত কায়স (রাঃ) কে বলতে শুনেছি যে, তার স্বামী তাকে তিন তালাক দিয়েছিলেন। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বাসস্থান ও খোরপোষের অধিকার দেননি। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তোমার ইদ্দত পূর্ণ হলে তুমি আমাকে জানাবে। এরপর আমি তাঁকে ইদ্দত পূর্ণ হওয়ার কথা জানালাম। তখন মুআবিয়া (রাঃ),আবূ জাহম (রাঃ) ও উসামা (রাঃ) তাকে বিয়ে করার প্রস্তাব পাঠান। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ মুআবিয়া তো একজন গরীব মানুষ, তার কাছে কোন ধন সম্পদ নাই। আবূ জাহম সে তো স্ত্রীদের প্রহারকারী। তবে উসামা - তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পার। তারপর তিনি হাতের ইশারায় বললেন, উসামা তো এরূপ এরূপ। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করাই তোমার জন্য কল্যাণকর। তিনি বলেন, তখন আমি তাকে বিবাহ করলাম। ফলে আমি ঈর্ষার কেন্দ্রে পরিণত হলাম।