মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৫৮০
ইসহাক ইবনু মাননূর আবু আসিফ হতে, তিনি সুফইয়ান সাওরী (রহঃ) হতে এবং তিনি আবূ বকর ইবনু আবূ জাহম (রাঃ) হতে বর্ণনা করেন যে, আমি এবং আবূ সালমা ইবনু আবদুর রহমান ফাতিমা বিনত কায়সের কাছে গেলাম। এরপর আমরা তকে (তার তালাক সম্পর্কে) জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমি আবূ আমর হাফস ইবনু মুগীরার স্ত্রী ছিলাম। তিনি নাজরানের যুদ্ধে রওনা হয়ে গেলেন। এরপর আবূ আসিম ইবনু মাহদী বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তবে তিনি তার বর্ণনায় এতটুকু বেশি উল্লেখ করেছেন যে, তিনি (ফাতিমা বিনত কায়স) বলেন, আর আমি তাকে বিয়ে করলাম। এরপর আল্লাহ ইবনু যায়দের দ্বারা আমাকে সম্মানিত করলেন এবং আমাকে তার মাধ্যমে উচ্চ মর্যাদায় ভূষিত করলেন।