Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৫৮৯

প্রায় ১ মিনিট · ১৪৬ শব্দ

আবূ সালামা ইবনু আবদুর রহমান (রাঃ) ও ইবনু অব্বাস (রাঃ) আবূ হুরায়রা (রাঃ) এর কাছে সমবেত হলেন। তারা এমন একজন মহিলার কথা আলোচনা করছিলেন যিনি তাঁর স্বামীর ইন্তেকালের কয়েক দিন পরেই সন্তান প্রসব করেছেন। তখন ইবনু আব্বাস (রাঃ) বললেন, তার ইদ্দত হবে দুটির মধ্যে দীর্ঘতরটি। আবূ সালামা (রাঃ) বললেন,তার ইদ্দত পূর্ণ হয়ে গেছে। বিষয়টি নিয়ে তাঁরা দু’জনে বিতর্ক শুরু করে দিলেন। বর্ণনাকারী বলেন, তখন আবূ হুরায়রা (রাঃ) বললেন, আমি আমার ভাতিজা আবূ সালামার পক্ষে। এরপর তারা সবাই ইবনু আব্বাসের মুক্তদাস কুরায়বকে উম্মু সালামা (রাঃ) এর কাছে উক্ত বিষয়ে জিজ্ঞাসা করার জন্য পাঠালেন। সে তাদের কাছে এসে বললো যে, উম্মু সালামা (রাঃ) বলেছেন, সুবায়’আ আসলামিয়া তার স্বামীর ইন্তেকালের কয়েক রাত পরই সন্তান প্রসব করেন এবং তিনি সে বিষয়টি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থাপন করেন। তখন তিনি তাকে বিবাহ করার অনুমতি দেন।

ছবি বানান