মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৫৯২
মুহাম্মাদ ইবনুল মুসান্না মুহাম্মাদ ইবন জা’ফর থেকে ... হুমায়দ ইবনু নাফি (রহঃ) থেকে বণিত। তিনি বলেন, আমি যায়নাব বিনত উম্মু সালামাকে বলতে শুনেছি যে, উম্মু হাবীবা (রাঃ) এর একজন নিকট আত্নীয় ইন্তেকাল করেন। এপর তিনি হলুদ বর্ণের সুগন্ধি চেয়ে পাঠান এবং তার তার দুই বাহুতে মেখে নিলেন। এরপর বললেন, আমি তা এ জন্য করলাম যে, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যে মহিলা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে তার পক্ষে কারো মৃত্যুতে তিন দিনের বেশী শোক পালন করা হালাল নয়। তবে স্বামীর মৃত্যুতে চারমাস দশদিন শোক পালন করবে। আর যায়নাব (রাঃ) এই হাদীসখানা তার মা [উম্মু সালামা (রাঃ)] এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সহধর্মিনী যায়নাব (রাঃ) থেকে বর্ণনা করেছেন।