মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৬০৬
আজলান গোত্রের উয়ায়মির আনাসারী আসিম ইবনু আদীর কাছে এলেন ...... পরবর্তী অংশ মালিক বর্ণিত হাদীসের অনুরূপ। তিনি তার হাদীসে একথাও বলেছেন, ““উয়ায়ামির তার স্ত্রীকে পৃথক করে দেওয়াতে পরবর্তীতে লি’আনকারীদ্বয়ের জন্য তা সুন্নাত রূপে পরিগণিত হল।” তিনি তার বর্ণনায় আরও উল্লেখ করেছেন, “সাহল বলেছেন- সে মহিলাটি ছিল গর্তবতী। সে গর্ভজাত সন্তানটি পরবর্তীতে তারই পুত্র হিসেবে গণ্য হয়।” এরপর এই বিধান প্রবর্তিত হল যে, সে তার মায়ের উত্তরাধিকারী হবে এবং তার মা আল্লাহর নির্ধারিত হিস্যা হিসেবে তার থেকে মিরাসের অধিকারী হবে।