মুসলিম শরীফ - হাদীস নং ৩,৬০৭
তিনি বলেন, আমাকে ইবনু শিহাব (রহঃ) বনু সাঈদা গোত্রের সাহল ইবনু সা’দ বর্ণিত দুই লি’আনকারী ও তার বিধান সম্পর্কে অবহিত করেছেন। তিনি (সাহল) বলেন, জনৈক আনসারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন এবং বললেন, ইয়া রাসুলাল্লাহ! যদি কোন লোক তার স্ত্রীর সঙ্গে (সঙ্গম করতে) অন্য কোন পুরুষকে দেখতে পায় তাহলে সে সম্পর্কে আপনার অভিমত কি? এরপর পুরো ঘটনাসহ হাদীস বর্ণনা করেন। এতে অতিরিক্ত বর্ণনা করেন যে, উভয়ে (সামী-স্ত্রী) মসজিদের ভেতরে লি’আন করলেন আর আমি উপস্থিত ছিলাম। আর তিনি এ হাদীসে বলেছেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোন নির্দেশ দেওয়ার পূর্বেই তিনি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখেই তাকে পৃথক করে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটাই উভয় লি’আনকারীর মধ্যকার বিচ্ছেদ।