Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৬৩৯

প্রায় ১ মিনিট · ১২৫ শব্দ

আবূ বকর ইবনু শায়বা, আবূ কুরায়ব ইবন নুমায়র হতে, আবু কুরায়ব ওয়াকী (রহঃ) হতে, যুহায়র ইবনু হারব ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) জারীর হতে, আর তারা সকলে হিশাম ইবনু উরওয়া (রহঃ) হতে আবু উসামা ... হিশাম বর্ণিত হাদীসের অনুরুপ একই সনদে বর্ণনা করেছেন। তবে জারীর বর্ণিত হাদীসে উল্লেখ আছেঃ তিনি বলেন, তার (বারীরার) স্বামী ছিল দাস। সে কারণে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইখতিয়ার দান করেছিলেন। (যখন সে মুক্ত হবে তখন দাস স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল রাখতে কিংবা তা নাকচ করে দিতে পারবে- এই ইখতিয়ার তাকে দেওয়া হয়েছিল)। সে নিজকেই বেছে নিল (দাস স্বামীকে পছন্দ করল না)। যদি সে স্বাধীন হত তাহলে তিনি (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকে (বারীরাকে) ইখতিয়ার প্রদান করতেন না। আর তাদের বর্ণিত হাদীসে أَمَّا بَعْدُ (অতঃপর) শব্দটির উল্লেখ নেই।

ছবি বানান