Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৭১২

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

তিনি বলেন, দুই ব্যক্তি পরস্পর কেনাবেচা করলে যতক্ষন তারা একে অন্যের থেকে আলাদা না হয় বরং একত্রিত থাকে ততক্ষন তাদের প্রত্যেকেরই কেনাবেচা বাতিল করার ইখতিয়ার থাকবে। তবে যদি একজন অপরজনকে ইখতিয়ার প্রদান করে সুতরাং যদি একজনঅপরজনকে ইখতিয়ার সমর্পণ করে এবং এরূপ শর্তে ক্রয়-বিক্রয় সম্পন্ন হয় তবে এ ক্রয়-বিক্রয় চুড়ান্ত থাকবে। আর যদি ক্রয়-বিক্রয়ের পর তারা একজন অন্যজন থেকে আলাদা হয়ে যায় এবং উভয়ের কেউ-ই ক্রয়-বিক্রয়কে প্রত্যাখ্যান না করে থাকে তবে বিক্রয় বহাল থাকবে।

ছবি বানান