মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৭১৩
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ক্রেতা ও বিক্রেতা যখন ক্রয় বিক্রয় সাব্যস্ত করে তখন তাদের প্রত্যেকেরই ক্রয়-বিক্রয় প্রত্যাখ্যান কবার ব্যাপারে অবকাশ থাকে যতক্ষন পর্যন্ত তারা একে অন্যের থেকে আলাদা না হয়ে যায়। অথবা যদি ক্রয় বিক্রয় খিয়ার সমর্পণের শর্তে হয়। সুতরাং যদি তাদের ক্রয়-বিক্রয় খিয়ার সমর্পণের শর্তে হয়ে থাকে তখনও তা কার্যকর হবে। ইবন আবু উমর (রহঃ) এর রিওয়ায়াতে আছে, নাফি’ (রহঃ) বলেন, এ কারণে তিনি (ইবন উমর) কারো সঙ্গে বেচা-কেনা করলে এবং ক্রয় ভঙ্গ করার ইচ্ছা না থাকলে তিনি উঠে যেতেন এবং কিছুক্ষন হাঁটা-হাঁটি করে আসতেন।