মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৭৬৬
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখাবারা, মুহাকালা, মুযাবানা এবং খাওয়ার উপযোগী হওয়ার আগে ফল বিক্রি করতে নিষেধ করেছেন। আর দিরহাম ও দীনারের বিনিময় ছাড়া ফল বিক্রি করা যাবে না, কিন্তু আরায়া’(র বিনিময়ে যাবে।) আতা (রহঃ) বলেন, ক্রয়-বিক্রয়ের ঐ ধরনগুলো সম্পর্কে জাবির (রাঃ) আমাদেরকে ব্যাখ্যা দান করেছেন; মুখাবারা হল- এক ব্যক্তিকে শস্যহীন শুন্য খেত প্রদান করে। এরপর সে তাতে (ব্যয় করে) ফসল উৎপন্ন করে এবং উৎপন্ন ফসলে অংশগ্রহণ করে। আর মুযাবানা হল- গাছের উপরিস্থ তাজা খেজুর অনুমানের ভিত্তিতে পরিমাপকৃত খুরমার বিনিময়ে বিক্রি করা। আর মুহাকালা ফসলের মধ্যে অনুরূপ পদ্ধতিতে হয়ে থাকে অর্থাৎ- ক্ষেতে বিদ্যমান শস্যকে অনুমানের ভিত্ততিতে পরিমাপ কৃত (ঘরের) শস্যের বিনিময়ে বিক্রি করা।