মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৭৬৭
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাকালা, মুযাবানা, মুখাবারা এবং খেজুর লাল বা মেটে লাল অথবা খাদ্যোপযোগী হওয়ার পূর্বে খরিদ করতে নিষেধ করেছেন। মুহাকালা হল ক্ষেতের শস্য নির্ধারিত পরিমাণ খাদ্যের বিনিময়ে বিক্রি করা। মুযাবান হচ্ছে- গাছের খেজুর কয়েক ওসক খুরমার বিনিময়ে বিক্রি করা। মুখাবারা বলা হয়- এক তৃতীয়াংশ, এক চতূর্থাংশ বা এইরূপ নির্দিষ্ট কোন অংশকে। যায়দ (রহঃ) বলেন, আমি আতা ইবনু আবূ রাবাহকে জিজ্ঞাসা করলাম- আপনি কি জাবির ইবনু আবদুল্লাহকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এইরূপ বলতে শুনেছেন? তিনি বললেন, হাঁ।