মুসলিম শরীফ - হাদীস নং ৩,৮০০
তিনি বলেন যে, আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) নিজের জমি বর্গা দিতেন। পরে তার কাছে এ সংবাদ পৌঁছল যে, রাফি’ ইবনু খাদীজ (রাঃ) আনসারী জমি বর্গা দিতে নিষেধ করে থাকেন। আবদুল্লাহ (রাঃ) তাঁর সাথে সাক্ষাৎ করে বলেন, হে ইবনু খাদীজ! জমি বর্গার ব্যাপারে আপনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি হাদীস বর্ণনা করেছেন? রাফি ইবনু খাদীজ (রাঃ) আবদুল্লাহ(রাঃ) কে বললেন, আমি আমার দু’জন চাচার নিকট শুনেছি- যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারা পরিবারবর্গের নিকট বর্ননা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি বর্গা দিতে নিষেধ করেছেন। আবদুল্লাহ (রাঃ) বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে আমি তো জানতাম যে, জমি বর্গা দেওয়া যায়। এরপর আবদুল্লাহ শঙ্কিত হলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ত কোন নতুন বিধান দিয়েছেন, যা তিনি জানতে পারেন নি। সুতরাং তিনি জমি বর্গা দেওয়া ত্যাগ করেন।