মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৮০১
আলী ইবনু হুজর সা’দী ও ইয়াকুব ইবনু ইবরাহীম (রহঃ) ... রাফি’ খাদীজ (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে জমির মুহাকালা করতাম এবং (মূল অর্থাৎ) এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ বা নির্দিষ্ট পরিমাণ খাদ্যের (গমের) বিনিময়ে ইজারা (বর্গা) দিতাম। এরপর একদিন আমার এক চাচা আমাদের নিকট এসে বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি বিষয় থেকে নিষেধ করেছেন যা আমাদের জন্য লাভজনক ছিল। আর আল্লাহ ও তাঁর রাসূলের হুকুমের আনুগত্য করা আমাদের জন্য অধিক কল্যাণকর। তিনি আমাদেরকে জমি মুহাকালা করতে এবং তৃতীয়াংশ, চতুর্থাংশ বা নির্দিষ্ট পরিমাণ খাদ্যের বিনিময়ে ইজারা দিতে নিষেধ করেছেন। আর জমির মালিককে নিজে চাষ করতে বা অপরের দ্বারা চাষ করাতে নির্দেশ দিয়েছেন এবং ইজারা (বর্গা) ইত্যাদি অপছন্দ করেছেন।