Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৮১৩

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

মুজাহিদ তাঊসকে বললেনঃ আপনি আমাদের সাথে ইবনু রাফি’ ইবনু খাদীজের নিকট চলুন এবং তার পিতার সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদীসটি শ্রবণ করুন। রাবী আমর বলেন, তখন রাবী তাঊস (রহঃ) মুজাহিদকে তিরস্কার করে বললেন, আল্লাহর কসম! আমি যদি জানতাম যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কাজ থেকে নিষেধ করেছেন তবে আমি তা করতাম না। কিন্তু তাদের মধ্যে যিনি সবচেয়ে বেশী জ্ঞানী অর্থাৎ ইবনু আব্বাস (রাঃ) আমার কাছে বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তির পক্ষে তার কোন জমি অপর ভাইকে চাষাবাদ করতে অনুদান রূপে (বিনিময় ব্যতীত) দেয়া তার উপর নিদিষ্ট পরিমাণ ফসলের চুক্তিতে দেওয়া অপেক্ষা উত্তম।

ছবি বানান