Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৮১৪

প্রায় ১ মিনিট · ৯২ শব্দ

তিনি মুখাবারা করতেন। আমর বলেন, আমি তাঁকে বললাম, হে আবূ আবদুর রহমান! আপনি যদি এই মুখাবারা করা ছেড়ে দিতেন (তবে তা উত্তম হত)। কেননা লোকেরা ধারণা করে থাকে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখাবারা করতে বারণ করেছেন। তিনি ললেন, হে আমর! তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ জ্ঞানী অর্থাৎ ইবনু আব্বাস (রাঃ), তিনি আমাকে বলেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে নিষেধ করেননি। তিনি শুধু বলেছেন, তোমাদের কোন ভাইকে জমি চাষাবাদ করতে অনুদান রূপে দেয়া নিদিষ্টি পরিমাণ ফসলের চুক্তিতে দেওয়া অপেক্ষা উত্তম।

ছবি বানান