মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৮৩৯
আমাদের একাধিক সাথী আমার নিকট ইসমাঈল ইবনু আবূ উয়ায়স (রহঃ) সুত্রে ... আয়িশা (রাঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দরজার নিকটে প্রতিপক্ষদের উচ্চ কণ্ঠে ঝগড়া শুনতে পান। তাদের একজন অন্যজনের নিকট কোন এক বিষয়ে কমিয়ে দেওয়ার ও অনুগ্রহ প্রদর্শন করার আবেদন করল। আর অপরজন বলছে যে, আল্লাহর শপথ! আমি তা করব না। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে তাদের দু’জনের কাছে গেলেন এবং বললেন, পূণ্যের কাজ না করার জন্য আল্লাহর নামে শপথকারী কোথায়? একজন বলল, ইয়া রাসুলাল্লাহ! আমি। (কতক আছে) সে যা পছন্দ করে তার জন্য তা-ই (হবে)।