Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৮৪০

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমলে একদিন মসজিদের মধ্যে ইবনু আবূ হাদরাদ (রাঃ) এর নিকট তার প্রাপ্য ঋণের তাগাদা করেন। উভয়ের আওয়াজ উচ্চ হতে থাকে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আওয়াজ ঘর থেকে শুনতে পান এবং ঘরের পর্দা উঠিয়ে বাইরে তাদের নিকট চলে আসেন। তিনি কা’বকে ডাক দিলেন, হে কা’ব! তিনি বললেন, লাব্বাইক ইয়া রাসুলাল্লাহ! (আমি উপস্থিত আছি) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় তাকে তার প্রাপ্য ঋণের অর্ধভাগ ক্ষমা করে দিতে বললেন। কা’ব (রাঃ) বলল, হে আল্লাহর রাসূল! আমি তাই করলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যাও (তার অবশিষ্ট পাওনা) পরিশোধ কর।

ছবি বানান