মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৮৪১
তিনি একদিন আলী ইবনু আবূ হাদরাদা (রাঃ) এর নিকট তার প্রাপ্য ঋণের তাগাদা করেন। এরপর ইবনু ওয়াহ্বের বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। ইমাম মুসলিম (রহঃ) বলেন, লায়স ইবনু সা’দ (রহঃ) ... কাব ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি আবদুল্লাহ ইবনু আবূ হাদরাদ আসলামীর নিকট কিছু মাল পেতেন। তিনি তার সাথে সাক্ষাৎ করেন এবং জোর তাগাদা করেন। তারা পরস্পর কথাবার্তা বলেন এবং এক পর্যায়ে তাদের আওয়াজ উঁচু হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের কাছে এলেন এবং কা’বকে ডেকে হাতের ইশারায় বললেন, অর্ধেক। সুতরাং কা’ব (রাঃ) ঋণের অর্ধেক গ্রহণ করেন এবং অর্ধেক পরিত্যাগ করেন।