Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৯২৬

প্রায় ১ মিনিট · ১২৮ শব্দ

তিনি বলেন, আমার এক শরীক মওসুম পর্যন্ত বা হজ্জ পর্যন্ত কিছু রূপা বাকীতে বিক্রি করে। অতঃপর সে আমার কাছে আসে এবং আমাকে জানায়। আমি বললাম, এ কাজটি ঠিক হয় নাই। সে বলল, আমি ইহা বাজারে বিক্রি করেছি এবং কেউ আমাকে এ থেকে নিষেধ করে নাই। এরপর আমি বারা ইবনু আযিব (রাঃ) নিকট এসে তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, তখন আমরা এ জাতীয় ক্রয়-বিক্রয় করতাম। তিনি বললেন, যদি নগদ নগদ হয় তাহলে কোন আপত্তি নেই, আর যদি বাকীতে হয় তবে সুদ হবে। তুমি যায়িদ ইবনু আরকওমের (রাঃ) নিকট যাও, যেহেতু তিনি আমার চেয়ে বড় ব্যবসায়ী। অতঃপর আমি তাঁর নিকট এসে জিজ্ঞাসা করলাম। তিনিও অনুরূপ বললেন।

ছবি বানান