Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৯২৭

প্রায় ১ মিনিট · ৬৯ শব্দ

তিনি বলেন, আমি বারা ইবনু আযিবকে “সার্‌ফ” (মুদ্রার বিনিময়ে মুদ্রা বিক্রি) সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, যায়িদ ইবনু আরকামকে জিজ্ঞাসা কর। কেননা, তিনি অধিক বিজ্ঞলোক। সুতরাং আমি যায়িদ (রাঃ) কে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, বারা (রাঃ) কে জিজ্ঞেস কর। তিনি অধিক বিজ্ঞ। আর দুইজনেই বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের বিনিময়ে রৌপ্য বাকীতে বিক্রি করতে নিষেধ করেছেন।

ছবি বানান