মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৯৩৪
তিনি বলেন, আমরা কোন এক যুদ্ধে ফাযালা ইবনু উবায়দের সঙ্গে ছিলাম। আমার ও আমার সাথীদের অংশে একটি হার আসে যার মধ্যে স্বর্ণ, রৌপ্য ও জাওহার (মুক্তা) খচিত ছিল। আমি তা খরিদ করে রাখতে ইচ্ছা করলাম। তাই ফাযালা ইবনু উবায়দকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন এর স্বর্ণ আলাদা করে এক পাল্লায় রাখ আর তোমার স্বর্ণ অন্য পাল্লায় রাখ এবং সমপরিমাণ ব্যতিরেকে গ্রহণ করো না। কারণ, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে সে যেন সমপরিমাণ ব্যতিরেকে গ্রহণ না করে।