Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৯৩৫

প্রায় ১ মিনিট · ১২২ শব্দ

তিনি এক সা গমসহ তার গোলামকে পাঠিয়েছেন এবং বলে দেন যে, তা বিক্রি করে তা দিয়ে যব কিনে আন। গোলাম চলে যায় এবং এক সা’ ও সায়ের কিছু অতিরিক্ত গ্রহণ করে। যখন সে মা’মার (রাঃ) এর নিকট উপস্থিত হলে এবং যখন তাকে এ বিষয়ে অবহিত করল, তখন মামার (রাঃ) তাকে বলল, তুমি এরূপ কেন করেছ? পূনরায় যাও ও তাকে ফেরৎ দাও, সমপরিমাণ ব্যতীত কিছুতেই গ্রহণ করবে না। কারণ, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ খাদ্যের বিনিময়ে খাদ্য সমান সমান হতে হবে। আর ঐ সময়ে যব ছিল আমাদের খাদ্য। তাকে জিজ্ঞাসা করা হল তা তো ওটার অনুরূপ নয় (ভিন্ন পণ্য)। তিনি বললেন, অনুরূপ হওয়ার আশংকাবোধ করছি।

ছবি বানান