Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৯৩৭

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে খায়বরের আমিল নিযুক্ত করেন। সে উন্নতমানের খেজুর নিয়ে তার নিকট আগমন করে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে জিজ্ঞাসা করলেনঃ খায়বারের সমস্ত খেজুর কি এই শ্রেনীর? সে বললো, ইয়া রাসুলাল্লাহ! আল্লাহর কসম, এরূপ নয়। আমরা এই শ্রেনীর এক সা’ দুই সা’র বিনিময়ে এবং দুই সা’ তিন সা’র বিনিময়ে খরিদ করে থাকি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এরূপ করো না। মিশ্রিত খেজুর দিরহামের বিনিময়ে বিক্রি করো। তারপর দিরহামের বিনিময়ে উন্নতমানের খরিদ করো।

ছবি বানান