মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৯৩৬
তাঁরা উভয়ে বর্ণনা করেন যে, আনসারদের আদী গোত্রের এক ব্যক্তিকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারে আমীল (তাহশীলদার) নিযুক্ত করেন। সে উন্নত জাতের খেজুর নিয়ে আসে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, খায়বারের সমস্ত খেজুরেই কি এই ধরনের? সে বলল, না; আল্লাহর কসম ইয়া রাসুলাল্লাহ! আমরা মিশ্রিত খেজুরের দুই সা’ এর বিনিময়ে এক সা’ খরিদ করি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এরূপ করো না বরং সমান সমানভাবে করো অথবা একটা বিক্রি করে তার মূল্য দিয়ে অন্যটা খরিদ করবে, অনুরূপভাবে ওযনের ক্ষেত্রেও।