মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,০০৪
ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) নযর ইবনু শুমায়ল ও আবূ আমির আকাদী (রহঃ) থেকে এবং মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ওহাব ইবনু জারীর (রহঃ) থেকে এবং তারা সকলেই শু’বা (রহঃ) থেকে উক্ত হাদীস বর্ণনা করেন। ওয়াহাব ইবনু জারীর এর হাদীসে আছে ’ফারাইয এর আয়াত নাযিল হলো’। আর নযর ও আকাদীর বর্ণনায় আছে ’ফারয’ এর আয়াত নাযিল হলো’। কিন্তু তাদের কারও বর্ণনায়ই একথা নেই যে, শু’বা ইবনু মুনকাদিরকে বলেছেন।