Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,০০৫

প্রায় ১ মিনিট · ১৪২ শব্দ

উমার ইবনু খাত্তাব (রাঃ) এক জুমু’আর খুতবা দেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবূ বকর (রাঃ) এর উল্লেখ করেন। এরপর বলেনঃ, আমি আমার পরে এমন কোন বিষয় রেখে যাব না, যা আমার নিকট কালালার চেয়ে বেশী জটিল। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আর কোন বিষয় নিয়ে বারবার জিজ্ঞাসা করিনি, যেমন বারবার জিজ্ঞাসা করেছি ’কালালা’ সম্পর্কে। আর তিনিও অন্য কোন বিষয়ে এমন কঠোরতা আমাকে দেখাননি যেরূপ কঠোরতা দেখিয়েছেন এ বিষয়ে। এমন কি তিনি তাঁর আঙ্গুল আমার বুকের উপর চেপে ধরেন এবং বলেনঃ, হে উমার! গ্রীষ্মকালে অবতীর্ণ সূরা নিসার শেষের আয়াত কি তোমার জন্য যথেষ্ট নয়? আর আমি যদি জীবিত থাকি তবে এ ব্যাপারে এমন ফয়সালা করবো যা দেখে ফয়সালা করবে সেই ব্যক্তি যে কুরআন পড়ে আর যে কুরআন পড়ে না উভয়ে।

ছবি বানান