মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,০৩৪
আবূ বকর ইবনু আবূ শায়বা, ইসহাক ইবনু ইবরাহীম ও ইবনু আবূ উমার (রহঃ) ইবনু উযায়না (রহঃ) থেকে এবং কুতায়বা ও ইবনু রুমহ (রহঃ) লায়স ইবনু সা’দ (রহঃ) থেকে, হারামালা ইবনু ইয়াহইয়া (রহঃ) ইউনূস (রহঃ) থেকে, ইসহাক ইবনু ইবরাহীম ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) মামার (রহঃ) থেকে, তারা সকলেই যুহরী (রহঃ) এর সুত্রে উক্ত সনদে এ হাদীস বর্ণনা করেন। তবে ইউনুস ও মামার (রহঃ) এর বর্ণনায় أَكُلَّ بَنِيكَ (তোমার সকল পুত্রকে) এবং লায়স ও ইবনু উয়ায়না (রহঃ) এর বর্ণনায় أَكُلَّ وَلَدِكَ (তোমার সকল সন্তানকে) এবং মুহাম্মাদ ইবনু নুমান ও হুমায়দ ইবনু আব্দুর রহমান থেকে লায়স এর বর্ণনায় ’বাশীর নু’মানকে সঙ্গে নিয়ে আসেন’ বলা হয়েছে।