মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,০৩৫
তিনি বলেনঃ, তাঁকে তার পিতা একটি গোলাম দান করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে জিজ্ঞাসা করেন, এ গোলামটি কিসের! তিনি বললেন, একে আমার পিতা আমাকে দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সকল ভাইদেরকে তুমি দান করেছ কী, যেভাবে একে দান করেছ? তিনি বললেন, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তা ফিরিয়ে নাও।