Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,০৪০

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

তিনি বলেন, আমার পিতা আমাকে (কোলে) তুলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলেন। তারপর বললেন, ইয়া রাসুলাল্লাহ! আপনি সাক্ষী থাকুন, আমি নুমানকে আমার সম্পদ থেকে অমুক অমুক কে দান করেছি। তিনি বললেনঃ, তোমার সকল পুত্রদেরও কি তুমি তা দান করেছ, যেরূপ নুমানকে দান করেছ? তিনি বললেন, না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমাকে ছাড়া অন্য কাউকে এর সাক্ষী রাখো। তারপর বললেন, তুমি কি চাও যে, তারা সবাই তোমার প্রতি সমান সদাচারন করুক? তিনি বললেন, হ্যাঁ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এরূপ করো না।

ছবি বানান