মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,০৪১
তিনি বলেন, আমার পিতা আমাকে কোন এক জিনিস দান করেন। পরে তিনি আমাকে সহ রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গমন করেন তাঁকে সাক্ষী করার জন্য। তিনি বললেন, তোমার সকল পুত্রকে কি এভাবে দান করেছ? তিনি বললেন, না। তিনি বললেনঃ, তুমি কি তাদের থেকে সদ্ব্যবহার আশা করো না, যেমন আশা করো এর থেকে? তিনি বললেন, হ্যাঁ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি সাক্ষী হবো না। ইবনু আওন বলেনঃ, আমি এ হাদীসটি মুহাম্মদের নিকট বর্ণনা করলে তিনি বলেন, আমার নিকট হাদীস বর্ণনা করা হয়েছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের পুত্রদের মধ্যে সামঞ্জস্য বিধান করো।