মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,০৮০
তিনি বলেন, আমি খায়বারের এলাকায় একখন্ড জমি লাভ করি। তখন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলি, আমি এমন একখন্ড জমি লাভ করেছি, যার চেয়ে অধিক প্রিয় এবং আমার কাছে উৎকৃষ্ট কোন মাল আর পাইনি। রাবী এ হাদীসে পরবর্তী অংশ অন্যান্যের অনুরূপ বর্ননা করেন। তবে তিনি একথা উল্লেখ করেননি যে, অতঃপর আমি মুহামদ (রহঃ) এর নিকট বর্ণনা করি এবং এর পরেরটুকু উল্লেখ করেননি।