মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,০৮১
তিনি বলেনঃ, আমি আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) কে জিজ্ঞাস করলাম যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওসিয়াত করেছিলেন? তিনি বললেনঃ, না। আমি বললাম, তাহলে কেন মুসলিমদের উপর ওসিয়াত ফরয করা হলো? অথবা বললেন, কিভাবে তাদেরকে ওসিয়াতের হুকুম দেয়া হলো? তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়াত করেছেন, মহান আল্লাহর মহিয়ান কিতাব সম্পর্কে (আমল করতে)।