মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,১০১
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বৃদ্ধকে দেখলেন যে, সে তার দুই পুত্রের উপর ভর দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন তিনি বললেন, এর অবস্থা কি? তারা বললো, সে হেটে (হজ্জে) যাওয়ার মানত করেছে। তিনি বললেন, তার এভাবে নিজেকে শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ তা’আলার কোন প্রয়োজন নেই। অতঃপর তিনি তাকে সাওয়ার হতে আদেশ করলেন।