Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,১০২

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৃদ্ধকে দেখতে পান সে তার দুই পূত্রের মাঝে তাদের উপর ভর দিয়ে চলেছে। তিনি বললেন, এ ব্যক্তির কী ব্যাপার? তার দুই পুত্র বললেন, ইয়া রাসুলাল্লাহ! তার উপর (হেঁটে যাওয়ার) মানত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ওহে বৃদ্ধ! তুমি আরোহণ কর। কেননা আল্লাহ তোমার ও তোমার মানতের মুখাপেক্ষী নন। (এ শব্দ ভাষ্য হল কুতায়বা ও ইবনু হুজর (রহঃ) এর।)

ছবি বানান