Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,১৩৯

প্রায় ১ মিনিট · ১১২ শব্দ

তিনি বলেন, সুলায়মান (আলাইহিস সালাম) এর ষাটজন স্ত্রী ছিলো। একদা তিনি বললেনঃ নিশ্চয়ই আমি আজ রাতে তাদের (সকল স্ত্রীর) কাছে গমন করবো (অর্থাৎ সহবাস করবো)। অতএব, প্রত্যেকেই গর্ভবতী হবে এবং প্রত্যেকেই এমন সব সন্তান প্রসব করবে যারা (ভবিষ্যতে) আল্লাহর পথে অশ্বারোহী সৈনিক হিসেবে যুদ্ধ করবে। কিন্তু পরিশেষে একজনস্ত্রী ব্যতীত আর কেউই গর্ভবতী হননি। এরপর তিনি অর্ধ মানবাকৃতির (অপূর্ণাঙ্গ) একটি সন্তান প্রসব করলেন। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদি তিনি তখন ইনশা আল্লাহ বলতেন, তবে নিশ্চয়ই তাদের প্রত্যেকেই এমন সব সন্তান প্রসব করতেন, যারা প্রত্যেকেই অশ্বারোহী সৈনিক হিসেবে আল্লাহর পথে যুদ্ধ করতেন।

ছবি বানান