Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,১৪০

প্রায় ১ মিনিট · ১১৭ শব্দ

তিনি বলেন যে, একদিন আল্লাহর নবী সুলায়মান ইবনু দাঊদ (আলাইহিস সালাম) বলেছিলেনঃ অবশ্যই আমি আজ রাত সত্তরজন স্ত্রীর প্রত্যেকের কাছেই যাব। এতে তাদের প্রত্যেকেই এমন সব সন্তান প্রসব করবে যারা ভবিষ্যতে আল্লাহর পথে যুদ্ধ করবে। তখন তাঁর কোন সাথী অথবা কোন ফিরিশতা তাঁকে বললেন যে, আপনি ইনশা আল্লাহ বলুন! কিন্তু তিনি ভুলে যাওয়ার কারণে তা বলেননি। অতএব, তাঁর স্ত্রীদের, মধ্য হতে একজন ব্যতীত অন্য কেউ সন্তান প্রসব করেননি। আর তিনিওঅপূর্ণাঙ্গ সন্তান প্রসব করলেন। রাসুসুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদি তিনি ইনশা আল্লাহ বলতেন, তবে তিনি শপথ ভঙ্গকারী হতেন না। আর তিনি তখন তার উদ্দেশ্য সাধনে সফলকাম হতেন।

ছবি বানান