মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,১৪২
তিনি বলেন, সুলায়মান ইবনু দাউদ (আলাইহিস সালাম) একদা বলেছিলেন, নিশ্চয়ই আমি আজ রাতে সত্তরজন স্ত্রীর কাছে যাব। এতে তাদের প্রত্যেকেই এমন এক একটি সন্তান প্রসব করবে যারা আল্লাহর পথে যুদ্ধ করবে। তখন তাকে বলা হল যে, আপনি ইনশা আল্লাহ বলুন। কিন্তু তিনি তা বলেননি। এরপর তিনি তাদের সাথে সহবাস করলেন। কিন্তু তাদের মধ্য হতে কেবলমাত্র একজন স্ত্রীর একটি অর্ধ মানবাকৃতির (অপূর্ণাঙ্গ) সন্তান প্রসব করা ব্যতীত আর কোন স্ত্রী কোন সন্তান প্রসব করেননি। রাবী বলেনঃ যে, এ প্রসঙ্গে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যদি তিনি তখন ইনশা আল্লাহ বলতেন, তবে তিনি শপথ ভঙ্গকারী হতেন না। আর উদ্দেশ্য পূরণে তিনি সফলকাম হতেন।