Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,১৪৩

প্রায় ১ মিনিট · ১৩০ শব্দ

তিনি বলেন, একদা সুলায়মান ইবনু দাউদ (আলাইহিস সালাম) বলেছিলেন, নিশ্চয়ই আমি আজ রাতে নব্বইজন স্ত্রীর প্রত্যেকের কাছেই যাবো। এতে তারা সকলেই অশ্বারোহী সৈনিক হওয়ার যোগ্যতা সস্পন্ন এমন সন্তান প্রসব করবে যারা (ভবিষ্যতে) আল্লাহর পথে জিহাদ করবে। তখন তাঁর কোন সাথী তাঁকে বললেন, আপনি ইনশা আল্লাহ বলুন। কিন্তু তিনি ইনশা আল্লাহ বলেননি। এরপর তিনি সকল স্ত্রীর সঙ্গেই সহবাস করলেন। কিন্তু মাত্র একজন স্ত্রী ব্যতীত আর কোন স্ত্রী গর্ভবতী হলেন না। তিনিও অর্ধ মানবাকৃতির অপূর্ণাঙ্গ সন্তান প্রসব করলেন। সেই মহান সত্তার শপথ! যার হাতে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন, যদি তিনি তখন ইনশা আল্লাহ বলতেন, (তবে তারা সকলেই এমন সব যোগ্যতা সম্পন্ন অশ্বারোহী সৈনিক সন্তান জন্ম দিতেন) যারা-সকলেই (ভবিষ্যতে) অশ্বারোহী সৈনিক হয়ে আল্লাহর পথে জিহাদ করতো।

ছবি বানান