Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,১৪৭

প্রায় ১ মিনিট · ৯৯ শব্দ

আবূ সাঈদ আশাজ্জ, মুহাম্মদ ইবনু মুসান্না, আবূ বকর ইবনু আবূ শায়বা, মুহাম্মদ ইবনু আলা, ইসহাক ইবনু ইবরাহীম ও মুহাম্মদ ইবনু আমর ইবনু জাবালা ইবনু আবূ রাওয়াদ (রহঃ) ... সকলেই উবায়দুল্লাহ (রহঃ) এর সুত্রে ইবনু উমার (রাঃ) থেকে এবং তাঁদের মধ্য হতে হাফস (রাঃ) উমর (রাঃ) থেকে এই হাদীস বর্ণনা করেছেন। আর আবূ উমামা এবং সাকিফী (রহঃ) উভয়ের বর্ণিত হাদীসে اعْتِكَافُ لَيْلَة (এক রাত্রির ইতিকাফের) কথা উল্লেখ আছে। আর শুবা (রহঃ) এর বর্ণিত হাদীসেجَعَلَ عَلَيْهِ يَوْمًا يَعْتَكِفُهُ (তিনি তাঁর উপর একদিনের ইতিকাফ করা ধার্য (মানত) করে নিয়েছিলেন)। উল্লেখিত হাফস (রাঃ) এর বর্নিত হাদীসে দিন বা রাত এর উল্লেখ নেই।

ছবি বানান